Pages

Saturday, 28 September 2013

এসকেপিস্ট

খিস্তিসর্বস্ব চিত্কৃত প্রজন্মের প্রতিনিধি আমি ,অনিন্দ্য। আমার মধ্যে একটা অকারণ আগ্নেয়গিরি ফুটছে। আমার রাগ হয় ,এই এস্টাব্লিশ্মেন্টের উপর ,এই সবকিছু ঠিকঠাক বলে মেনে নেওয়া সিস্টেমের উপর ,এই আমি নামক সংরক্ষিত দেখনদার প্রস্টিটিউশনের উপর ,সর্বোপরি তোমার উপর ..
হ্যাঁ ,তোমার উপরও আমার রাগ হয় অনিন্দ্য ,অথচ হওয়াটা বোধহয় উচিৎ ছিল না। তোমাকে কোনদিন দেখিওনি ,তুমি বেঁটে না লম্বা ,কালো না ফর্সা ,বকতিয়ার না সুভাষ ,কিছছু জানিনা ,তবুও রাগ হয়। তোমার নামের সাথে রিলেটেড সমস্তকিছুর বিরুদ্ধে আমার অভিযোগ ,চোখ বুজলেই দেখতে পাই; তুমি বাহুমূলে সুগন্ধি লাগিয়ে ,ভাঁজহীন শার্ট পরে ,কাদা বাঁচিয়ে ,ফুরফুরে মেঘের মত উড়ে চলেছো। যেন সমস্ত সুন্দরের উপর তোমার জন্মগত অধিকার। তুমি শালা প্রিভিলেজড পুতুপুতু প্রেমিক ,তোমাকে আমার ঘৃনা করতে ইচ্ছে হয় ,অনিন্দ্য।

এই যে পাঁকে আপাদমস্তক ডুবে থাকা ,বাহ্যিক সব কিছুকে পোড়াতে চেয়েও ব্যর্থ হয়ে নিজেকে পুড়িয়ে ছাড়খার করার অসহায়তা ,এই যে অনর্থক থুতুগরল উগরানো ,এইযে বিকৃতবিলাস ,এর সাথে আমার অনুপরমাণু জুড়ে আছে। সমস্ত সুন্দরের বিরুদ্ধেই আমার এই অযাচিত বিক্ষোভ। যা যা আমি পাইনি কিংবা যা যা তুমি পেয়েছ ,তার সকলের বিরুদ্ধেই আমার আপত্তি অনিন্দ্য। দিনরাত আমি এক্সপ্লয়েট হচ্ছি ,প্রতক্ষ্যদর্শী হয়ে থাকছি আমার অযৌন ধর্ষণের ,তোমাদের তথাকথিত সুন্দরের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থপরতার পাকদন্ডি বেয়ে একদিন উঠবোই উঠব। ভাঙতে পারি না পারি ,একটা বিষাক্ত আঁচড় দিয়েও যাব এই "ঠিকঠাক চলতে থাকা"র গালে।

তুমি অসুন্দর এড়িয়ে যেতে চাও ,আমি সুন্দরকে। তোমার পৃথিবী স্মৃত ,শোভন ,আলোকোজ্জল। আমার যাপনের চারপাশে মল ,মুত্র আর শুকিয়ে যাওয়া বীর্যগন্ধের জাহান্নাম।

তুমি আমার আয়নার উল্টো পিঠ .অনিন্দ্য। তুমিও এসকেপিস্ট আমিও এসকেপিস্ট।

No comments:

Post a Comment