Pages

Saturday, 28 September 2013

ছোঁয়াচে

জোৎস্না ফুরিয়ে যাচ্ছে জানি। আনত বর্ফিলি আঁধারের গুঁড়ো উড়ে যাচ্ছে অসহায় সিফিলিস যন্ত্রনা ছুঁয়ে। ক্যামন চেনা কষ্টের মত রাস্তাঘাট ,পুকুরপাড় ,তালবনী ,নাটমন্দির থেকে উত্তরে লম্বা হয়ে শুইয়ে  রাখা চিরায়ত আলপথ ,অনেকটা আমার মত কেউ একজনের রক্তবমিছাওয়া গাল চাটছে অগুন্তি বেড়াল।এসব কষ্টকল্পনার টুকরি হতে পারে।আবার এও হতে পারে আন্ত্রর্জাল ছুঁয়ে কাঙ্খিত দূরত্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই দূষণ ,এই অশ্লীল আবেশ ,এই কবিতা নাম্নী হিপোক্র্যাসি।

আসলে সব সময় দেখা সত্যিটুকু বলা যায়না যেমন এখন বলা সত্যিটুকুর আনাচেকানাচে দেখাদেখির পাত্তা নেই।
এসব পাগলাচোদা স্ট্যাটাস লিখতে   কদিন আগেও আমার বেশুমার খিল্লি পেতো। মিথ্যে বলাটাকে একটা আর্টে পরিণত করার ক্রেডিট আমাকে কেউ দেবেনা জেনেও কিছু অবদান রেখে যেতে চেয়েছিলাম।

নিজেকে ন্যাংটো করাটাকে কি বলে?প্রেম?
বেশ কয়েকজোড়া চোখের সামনে বিবস্ত্র হয়ে শরীর দেখাচ্ছি না লুকোচ্ছি ,বুঝে উঠতে পারছি না। তুমি খুব ছেলেমানুষের মত দিব্যিতে বিশ্বাস কর ,সেই দিব্যির দিব্যি ,আমি এমন ছিলাম না। ভাল ছিলাম কি মন্দ ছিলাম ,জানিনা কিন্তু এমন ছিলাম না।নিজের মৃত্যুবান কখন যে পার্টিবদলু নেতাদের মত তোমার কাছে চলে গেছে ,কে জানে!

আমার সর্বত্রই একটু বেশী শরীর।চোখে ,মুখে ,আচরণ ,বিশ্বাস ,সন্দেহ ..সব ক্ষেত্রেই। তুমি আবার 'সহমীসহমীসি ' ইমেজ বানিয়ে নিরাসক্ত গোরুর চোখ মেলে বসে থাকো। টলটলে ,গহীন ,রহস্যময় ,ফুঁপিয়ে কেঁদে ওঠার প্রাকমূহুর্তের মত 'এই গেল ,এই গেল 'ভাব ,,
এতসব বলতে ভাল্লাগে না। ভাল্লাগে না ভাবতে ,আমরা কোনোদিন কেউ কাউকে পাবোনা। পাশাপাশি থাকবো ,তোমার স্তনসন্ধিজাত ঘামের গন্ধ পাবো ,তুমি আমার ঠোঁটের বিরল থেকে গলে গলে পড়া চিওইং গামের ,কিন্তু গন্ধের ভিতরে যাওয়ার মত সাধারণ হওয়ার সুযোগ পাবোনা। আমরা আসাধারন হয়ে থাকতে থাকতে মরে যাবো। ছা পোষা যাপনের হাতছানি থাকবে ,খুচরো পাপের আকর্ষণ ,কামড়াকামড়ির দুর্নিবার প্রোভোকেশন ,তবুও আমরা দুজন সারাজীবন অভিশপ্ত প্রেমিকপ্রেমিকা হয়েই থাকবো। কাঁদবো ,কাঁদাবো ,বন্ধনহীন উল্কার মত ছুটে আসতে চাইবো ,ভেঙ্গে থানথান করে দিতে চাইবো দূরত্বের স্পর্ধাজনিত বেড়াজাল। ব্যস ,ওই চাওয়াটুকুই সার হবে কিন্তু সত্যিসত্যি কেও কাউকে ছুঁতে পারবোনা।

তবে ভালোবাসা আর অভিশাপের মধ্যে পার্থক্য কতোটুকু,এ প্রশ্নের উত্তর এক না একদিন পেয়ে যাবে ,দেখো!!

No comments:

Post a Comment