Pages

Saturday, 28 September 2013

রদ্দিওয়ালা

খেলতে জানলে জুয়াটাও খেলা বৈকি!গন্ধের ব্যাপারী সেজেছে দিন ,লেজার শো"র মত এদিক ওদিক থেকে ছিটকে আসছে আনকোরা অনাঘ্রাতা গন্ধেরা। সকলেই দেখছি নাকের ফুটোকে পেট করে করে অপেক্ষা করছে। কি জ্বালা!আরে কেউ তো হারবি না কি?মহুয়ার গন্ধে বাতাস পোয়াতি হয়েছে ,আর বাতাসের  অত্যাচারে আঁচলদের কন্ঠাগত প্রাণ। এমনি চললে কবে হয়তো আলোও  কবে ভূলে যাবে একমাত্র ঘামগন্ধই সবচেয়ে ফ্লেক্সিবল ইউনিট।
এই দেয়ালার কোন অর্থ হয়না। এই নিষেধের কোন প্রাঞ্জল আপ টু ডেট কিনারাও নেই। শুধুই ঝাঁ চকচকে যাপনের মধ্যে থেকেও বিজয়াদশমীর ঘামতেল বাস্পাকারে উড়ে গেলে ধর্ষিতাও আচমকা কুমারী পুজার মা হয়ে যায়।
অযথার বেপারীদের অতশত ভাবলেও চলেনা ,তাই বলে শেকড় চিনতে ভুল করলে চলবে কি করে ,বেবি?ডোন্ট ইউ নো ,আই ওয়ানা ফ ...হাহাহাহাহা!

উপমার সব চেয়ে গোপন কথাটি পাথর জানে। র্‍্যাঁদেভ্যু জানে ,ম্যাট্রিক্স জানে,সেল ডিভিশনের পরের প্রত্যেকটি ছোটবড় খেয়ালী স্টেশনের আপাতসরল খুচরো পাপের পাশে গড়ে ওঠা ব্যাঙ্গের ছাতার গড়িয়ে যাওয়া স্বমেহনী রাত্রি জানে ,কুকুরের সাথে ভাগ করে নেওয়া ভাগাড়ের নিসর্গচিত্র জানে ,
সবাই জানে অন্তরের অন্তস্থলে লুকিয়ে রাখা ময়ুরপালকের গল্প ,যেমন করে প্রেমিকের রক্তে কবরী সাজিয়ে নিত রাজপুত রমণীরা ,

কেমন করে? ধ্যেত! তার আমি কি জানি!

আমি শুধু ঘুরেঘুরে আদর সঞ্চয় করি। ভাঙ্গা ,পুরোনো ,রদ্দি বলে যেটুকু রুটিনেরা ফেলে দেয় ,তারপর ডবল দামে ,তিন ডবল দামে বেচে দিই। তেমন ভাল মাল পেলে অবশ্য গুঁড়ো করে ট্রয়াডিশন্যাল ঘায়ের পেলব মলম বানিয়ে রেখে দিই। কখনো কষ্টকে ধুপকাঠি করি ,মিথ্যেকে ট্যালকম পাওডার ,বঞ্চনাকে লবন ইত্যাদি ইত্যাদি ..

আইয়াম ব্যাক ,আইয়াম দ্য গ্রেটেস্টের বালছাল শুধু ক্যাসিয়াস ক্লের জন্যে নয়।
না না না ,স্যালাইন নয় ,বিড়ির আগুনের জন্যে
যখন পঁচিশ মিনিট হেঁটে যেতে হয় আর মাঝরাত্রে টাল যখন টাইলস বসানো ইউরিন্যালের আনাচেকানাচে থেকে রাম আর মুত্রের মিশ্র গন্ধ এসে হ্যাং-ওভারের দেয়াল টপকেও ভদ্রতার পিঠে সপাং সপাং করে পাতলা  কঞ্চির আদর লেপে দেয় ,মনে হয় এখনো মরিনি,অন্ততঃ পাড়ার বারোয়ারী নেড়িটার মতোও বেঁচে আছি ,শরীরের খদ্দের নেই বলে পানের দোকান খুলে বসে থাকা গোপালপুরের বুলবুলি বেগমের মতোও বেঁচে আছি।

আলটিমেটলি এটাই তো চাওয়া নাকি?
আর এই আপ্তবাক্য তো সবাই জানো বাওয়া ,এক কথার ব্যবসা চলেনা!!!

No comments:

Post a Comment